✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হয়ে গেলো বিশ্বের প্রথম সামাজিক দূরত্বে কনসার্ট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-১৭, | ১৮:৫৯:২৬ |

বিরাট মাঠ। এক কোণে লাল-নীল আলো-আঁধারির একটি রঙ্গমঞ্চ। তারই সামনে আবার শত শত ছোট ছোট মঞ্চ। উপরে দুই-তিনটি করে চেয়ার।

কোনোটাতে আবার চারটি করেও আছে। কোনোটায় আবার গায়ে গায়ে নয়। একটা থেকে আরেকটা প্রায় দুই ফুট। সবগুলোতেই যারা বসে আছেন তারাও ফাঁকা ফাঁকা। না, কোনো মুক্তমঞ্চের নাট্য আয়োজন নয়। লন্ডনের নিউ ক্যাসলের গসফোর্থ পার্কে আয়োজিত ব্রিটেনের প্রথম ‘সামাজিক দূরত্বে কনসার্ট’। আগের মতো অতটা উল্লাস-হইচই না থাকলেও করোনার এই অতিমারীর মধ্যেও পুরো কনসার্টই যেন লোকারণ্য হয়ে উঠেছিল গত সপ্তাহের মঙ্গলবার অনুষ্ঠিত এই কনসার্টে অংশ নেন অন্তত দুই হাজার ৫০০ দর্শকশ্রোতা।

আয়োজকরা একে ‘সামাজিক দূরত্ব’র প্রথম কনসার্ট বলে দাবি করেছেন। চলতি বছরজুড়ে এমন আরও বেশ কয়েকটি কনসার্ট আয়োজন করা হবে বলেও জানিয়েছেন তারা। গত মাসের মাঝামাঝি থেকে অবকাশ যাপনের অনুষঙ্গগুলো আবারও চালু করার অনুমতি দেয় প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার। এ অনুমতির ফলে সুইমিংপুল, জিম, নেইল বার ও ট্যাটু আঁকিয়েদের দরজা খুলে যায়। ক্রিকেটের মতো দলগত খেলাগুলোও আবার শুরু হয়। সীমিত সংখ্যক শ্রোতাদের নিয়ে অনুমতি দেয়া হয় কনসার্টের মতো আউটডোর পারফরম্যান্সগুলোরও। এরই ধারাবাহিকতায় নিউক্যাসলের গসফোর্থের ভার্জিন মানি ইউনিটি অ্যারেনায় পরীক্ষামূলকভাবে সামাজিক দূরত্বের কনসার্ট আয়োজন করা হয়। বেশ সাজানো গোছানো এই কনসার্টে ছিল গাড়ি পার্ক করার সুবিধাও। এছাড়া পাশেই ছিল খাবার ও পানীয়র সুব্যবস্থাও -সিএনএন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..