✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘শেখ কামাল ছিলেন দূরদর্শী, গভীর চিন্তাবোধের অধিকারী’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-০৫, | ১২:৪১:৫১ |

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ কামাল ছিলেন দূরদর্শী ও গভীর চিন্তাবোধের অধিকারী এবং নির্লোভ, নির্মহ, যিনি ক্ষমতার কেন্দ্র বিন্দুতে থেকেও ছিলেন অতি সাধারণ।

বুধবার সকালে শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রথমে আবাহনী ক্লাব ও বনানী কবরস্থানে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক সংস্কৃতি হলো- আদর্শবাদী রাজনীতি মজবুত করার নিখাদ বুনিয়াদ, তাই শেখ কামাল রাজনীতির সংস্কৃতিকে টেকসই করার জন্য সংস্কৃতির রাজনীতির উপর গুরুত্বারোপ করেছিলেন।

সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উৎকর্ষ সাধনে ক্রীড়া ও সংস্কৃতির নিগূঢ় শক্তিতে বলীয়ান হতে পারলে সবকিছুই কল্যাণমুখী হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ বোধ শেখ কামালের মধ্যে প্রবলভাবে জেগে উঠেছিল।

শেখ কামাল উপমহাদেশের অন্যতম সফল ক্রীড়া সংগঠক ছিলেন, তিনি আধুনিক ফুটবল ও ক্রিকেটের প্রবর্তক ছিলেন বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।

এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এস এস এফের সাবেক কর্মকর্তা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনা ইবনে রশীদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যকে উদঘাটন করারও আহ্বান জানান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..