✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সাবেক মন্ত্রী আবদুল মান্নান আর নেই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-০৫, | ১২:২৯:৩২ |

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী আবদুল মান্নান আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

মঙ্গলবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার সকাল থেকেই আবদুল মান্নানের শারীরিক অবস্থা খুবই অবনতি হয়। ‌পরে সাবেক এই আমলাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়। রাত সাড়ে নয়টার দিকে তিনি ইন্তেকাল করেন।

তিনি জানান, মরহুমের লাশ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। বুধবার সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় ধানমণ্ডির ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে নিজ গ্রাম নবাবগঞ্জে নেয়া হবে। সেখানেই তৃতীয় দফা জানাজা শেষে তাকে দাফন করা হবে।

রোববারই বাবার অসুস্থতার খবর শুনে লন্ডন থেকে আবদুল মান্নানের একমাত্র মেয়ে মেহরাজ মান্নান ও তার স্বামী বিএনপি নেতা ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম ঢাকায় আসেন৷

আবদুল মান্নান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ছিলেন। অবসরে যাওয়ার পর তিনি বিএনপির প্রার্থী হিসেবে ঢাকা-২ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৯১ সাল থেকে ৯৬ সাল পর্যন্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে আবদুল মান্নানের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..