✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কুমিল্লার সাবেক এমপি এটিএম আলমগীর মারা গেলেন করোনায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-০৪, | ১১:২৮:৫০ |

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা এটিএম আলমগীর মারা গেছেন। সোমবার রাত নয়টার দিকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে তার মৃত্যু হয়।

এটিএম আলমগীরের ছোট ভাই কামাল হোসেন ভুলু জানান, করোনায় আক্রান্ত হওয়ায় তাকে গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউ ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত নয়টায় তার মৃত্যু হয়। মঙ্গলবার সকাল ১০টায় জানাযার নামাজ শেষে তাকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পরিবার সূত্র জানায়, আলমগীর ৫ম ও ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসন থেকে বিএনপি দলীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সুপ্রিম কোর্টের আইনজীবী এটিএম আলমগীর শিল্প ও কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান ছিলেন। তবে গত নির্বাচনের আগে তিনি প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের হাত ধরে জাতীয় পার্টিতে যোগ দেন। এরপর লাঙ্গল প্রতীক নিয়ে গত জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসন থেকে নির্বাচন করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..