✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মাতাল সেনাসদস্যের গুলিতে কঙ্গোয় ১৩ জন নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-০১, | ১৬:২৫:২৩ |

গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় এক মাতাল সেনা সদস্যের এলোপাথারি গুলিতে দেশটির ১৩ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই বছর বয়সী এক শিশু ও সাতজন নারী রয়েছে। খবর এএফপি।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে দক্ষিণ কিভু প্রদেশের উভিরা অঞ্চলের সাঙ্গেতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। উভিরার এক প্রসিকিউটর জানিয়েছেন, এ হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তি ডিআর কঙ্গো আর্মড ফোর্সেসের (এফএআরডিসি) সদস্য। তিনি মূলত মাতাল অবস্থায় প্রায় ২০ জন পথচারীরর ওপর গুলি বর্ষণ করেন। সেনাবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেইন দিউদোনে কাসেরেকা জানান, ওই মদ্যপ সেনা সদস্য এলোপাতাড়ি গুলি চালালে ১৩ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো ৯ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত সশস্ত্র ওই ব্যক্তি পলাতক অবস্থায় রয়েছে।

এদিকে নারী ও শিশুসহ এসব বেসামরিক মানুষের মৃত্যুা ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা টায়ার জ্বালিয়ে, পাথর দিয়ে ওই অঞ্চলে যোগাযোগ স্থাপনকারী হাইওয়ে ফাইভ বন্ধ করে দেয়। এ সময় তারা ১২টি মরদেহ সড়কে শুইয়ে রাখে। কাসেরেকা বলেন, ক্ষুব্ধ স্থানীয়দের শান্ত করতে জাতিসংঘ ও সেনাবাহিনীর একটি দল কাজ করছে।

সাঙ্গের স্থানীয় এক নেতা বলেন, গুলিবর্ষণকারী ওই সৈনিক এফএআরডিসির ১২২তম ব্যাটালিয়নের সদস্য। আরেক স্থানীয় নেতা বার্নার্ড কাদোদো বলেন, পুরো ঘটনা নিয়ে পদক্ষেপ গ্রহণের বিষয়ে সেনাবাহিনী ও সাঙ্গেতে জাতিসংঘের প্রতিনিধিরা কেন শিথিলতা দেখাচ্ছে আমরা বুঝতে পারছি না। আমরা চাই এখান থেকে পুরো ব্যাটালিয়ন তুলে নেয়া হোক। জাতিসংঘ মিশনও শহর ছেড়ে চলে যাক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..