সর্বশেষ :
হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান

তামান্না ভাটিয়ার সৌন্দর্যকে দুধের সঙ্গে তুলনা করায় সমালোচিত বর্ষীয়ান অভিনেতা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১৩, | ১০:৩৮:৫৯ |
‘দ্য ব্যাড্স অব বলিউড’-এর ‘গফুর’ গানে নেচে প্রশংসা কুড়াচ্ছেন দক্ষিণি তারকা তামান্না ভাটিয়া। শুধুই সৌন্দর্য নয়, তার নাচেও মুগ্ধ দর্শক। কিন্তু এর মধ্যেই তামান্নাকে নিয়ে অন্নু কাপুরের মন্তব্য ঘিরে শোরগোল নেটপাড়ায়। সম্প্রতি এক পডকাস্টে উপস্থিত হয়ে তামান্না ভাটিয়ার সৌন্দর্যকে দুধের সঙ্গে তুলনা করে তীব্র কটাক্ষের শিকার হলেন বর্ষীয়ান অভিনেতা।
সেখানে তাকে তামান্নাকে নিয়ে প্রশ্ন করা হয়। এসময় অন্নু বলেন, “মাশাআল্লাহ! কী সুন্দর দুধের মতো শরীর।” তামান্না বলিউডে ‘মিল্কি বিউটি’ নামে পরিচিত। তবে এই তকমা যে তার পছন্দ নয়, তা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী।
তাই অন্নুর এই মন্তব্য সমালোচিত হচ্ছে।
গত বছর মুক্তি পাওয়া তামান্নার ‘আজ কি রাত’ গানের সঙ্গে নাচও জনপ্রিয়তা পেয়েছিল। এক সাক্ষাৎকারে তামান্না জানিয়েছিলেন, গানটি এতই জনপ্রিয় যে বাচ্চাদের এই গান শোনালেই তারা নাকি চুপ করে খাবার খায় এবং তার পর ঘুমিয়ে পড়ে।
এই মন্তব্য নিয়েও তামান্নাকে খোঁচা দিয়েছেন অন্নু।
তার কথায়, “কত বছর বয়সের বাচ্চারা এই গান শুনে ঘুমাতে যায়? ৭০ বছরের বাচ্চাও হতে পারে। আমি হলে জানতে চাইতাম, এই বাচ্চাদের বয়স কত।” এখানেই শেষ নয়। এরপর সেই পডকাস্টে অন্নু বলেন, “বোন, নিজের গান দিয়ে, নিজের শরীর দিয়ে, দুধের মতো চেহারা দিয়ে আমাদের বাচ্চাদের ঘুম পাড়ায়। খুব ভালো কথা।
দেশের সত্যিই উপকার হচ্ছে। আমাদের বাচ্চাদের নির্ভেজাল ঘুম হচ্ছে।” অভিনেতার এই মন্তব্যে হতবাক নেটাগরিক। তাদের বক্তব্য, নিজের বয়স ভুলে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন অন্নু। একজন লিখেছেন, “অন্নুজি আপনার থেকে এমন খারাপ মন্তব্য আশা করিনি।” যদিও তামান্না এই মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দেননি।
সূত্র: হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..