সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

পাঁচ ম্যাচ পর গোলহীন মেসি, মায়ামির বড় হার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৭, | ০৯:৩৫:০১ |

মেজর লিগ সকারে (এমএলএস) দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসির গোলের ধারায় পড়েছে ছন্দপতন। টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে রেকর্ড গড়ার পর এবার গোলশূন্য এক ম্যাচ খেললেন আর্জেন্টাইন মহাতারকা। বৃহস্পতিবার ভোরে এফসি সিনসিনাটির বিপক্ষে ৩-০ গোলের বড় হারে মুখ থুবড়ে পড়েছে তার দল ইন্টার মায়ামি।

ম্যাচজুড়েই নিষ্প্রভ ছিলেন মেসি, আর তার দলও দেখিয়েছে হতাশাজনক পারফরম্যান্স। প্রতিপক্ষের মাঠে পুরো ম্যাচে তারা লক্ষ্য বরাবর শট নিতে পেরেছে মাত্র দুটি।

৩৮ বছর বয়সী মেসি চলতি মৌসুমে ইতোমধ্যে করেছেন ১৬ গোল। এর মধ্যে শেষ পাঁচ ম্যাচে টানা জোড়া গোল করে ২০১২ সালের বার্সেলোনা সময়কার পারফরম্যান্সকেও ছুঁয়ে ফেলেন তিনি। তবে সিনসিনাটির মাঠে এসে সেই রেকর্ড গড়ার ধারা থেমে যায়।

ম্যাচের ১৬ মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন ২০ বছর বয়সী মিডফিল্ডার জেরার্ডো ভ্যালেনজুয়েলা। এরপর দ্বিতীয়ার্ধের ৫০ ও ৭০ মিনিটে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইভান্ডার, যা নিশ্চিত করে ইন্টার মায়ামির জন্য এক হতাশাজনক পরাজয়।

ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন কোচ হাভিয়ের মাসচেরানো। তিনি বলেন, “আজ আমরা শুরু থেকেই পিছিয়ে ছিলাম। শারীরিক ও মানসিক ক্লান্তি স্পষ্ট ছিল খেলোয়াড়দের মধ্যে। প্রতিপক্ষ আমাদের সব দিক দিয়ে ছাপিয়ে গেছে। লিও ম্যাচের শেষদিকে হালকা চোট পেয়েছিল, তবে তা গুরুতর নয়।”

এই হারের ফলে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে নেমে গেছে ইন্টার মায়ামি। তাদের সংগ্রহ এখন ৩৮ পয়েন্ট, শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে ৮ পয়েন্ট কম। তবে মায়ামির হাতে এখনও তিনটি ম্যাচ বাকি রয়েছে।

আগামী রবিবার নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে মাঠে ফিরবে মেসির দল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..