সর্বশেষ :
হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান

‘খুনসুটি করছিলাম, রেগে ফোন ভেঙেছিল দীপিকা’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৮, | ০৬:২৪:৪৬ |

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের শান্ত ও ধীর-স্থির ভাবমূর্তির জন্য সবার কাছে পরিচিত। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পুরোনো ভিডিওতে রণবীর কাপুর ফাঁস করলেন দীপিকার এক ভিন্ন রূপ, যা শুনে ভক্ত-অনুরাগী থেকে শুরু অনেকেই অবাক হচ্ছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাক্ষাৎকারে রণবীর দীপিকা সম্পর্কে একটি গোপন তথ্য প্রকাশ করছেন। পাশে বসে দীপিকা বারবার তাকে থামানোর চেষ্টা করছেন। তখন দীপিকা মজার ছলে বলেন, ‘আমিও কিন্তু সব বলে দেবো।’

 

এরপরই রণবীর বলেন, ‘একদিন দীপিকা ফোনে কিছু একটা অর্ডার করছিল। আমি তার সঙ্গে খুনসুটি করছিলাম। তাতে রেগে গিয়ে ও ফোন ভেঙে দিয়েছিল। দীপিকার এই দিকটা কিন্তু প্রায় কেউ জানেন না।’

রণবীরের কথা শুনে দীপিকা পাশ থেকে হেসে স্বীকার করেন, সেদিন রণবীর সত্যিই তাকে খুব বিরক্ত করেছিলেন। একসময় দীপিকা ও রণবীরের প্রেম ছিল বলিউডের আলোচিত বিষয়।

তবে সেই সম্পর্ক সুখকর ছিল না দীপিকার জন্য, যার ফলে তাদের বিচ্ছেদ ঘটে। বর্তমানে রণবীর কাপুর আলিয়া ভাটের সঙ্গে সুখে সংসার করছেন, আর দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং তাদের একমাত্র কন্যা সন্তানকে নিয়ে ব্যস্ত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..