সর্বশেষ :
হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান

শারীরিক অবস্থার উন্নতি, কেবিনে নেওয়া হলো ফরিদা পারভীনকে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৪, | ০৪:১৮:২৬ |

কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন এই শিল্পীকে রোববার (১৩ জুলাই) রাতে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

গুরুতর শ্বাসকষ্ট ও কিডনিসহ নানা জটিলতায় ভুগতে থাকা একুশে পদকপ্রাপ্ত এই কণ্ঠশিল্পীকে গত ৫ জুলাই হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৯ জুলাই গঠন করা হয় বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিক্যাল বোর্ড। এরপরই শিল্পীকে নেওয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।

ফরিদা পারভীনের ছেলে ও ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক ইমাম জাফর নূমানী জানান, ‘রোববার রাতে মাকে কেবিনে নেওয়া হয়েছে। আগের তুলনায় এখন ভালো আছেন। ডাক্তাররা জানিয়েছেন, ভিজিটর কমাতে হবে যেন মা পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন। সবাই মায়ের জন্য দোয়া করবেন।’

স্বামী, বিশিষ্ট যন্ত্রশিল্পী গাজী আবদুল হাকিমও জানালেন আশার কথা। তিনি বলেন, ‘গতকাল দুপুরে ওর (ফরিদা পারভীন) সঙ্গে কথা হয়েছে। ধীরে ধীরে কথা বলছেন। ধীরে ধীরে উন্নতি হচ্ছে।’

চিকিৎসকরা জানিয়েছেন, শ্বাসকষ্টের পাশাপাশি তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং রক্তে সংক্রমণও ধরা পড়েছে। কিডনি বিকল হয়ে যাওয়ায় সপ্তাহে তিনবার ডায়ালিসিস করাতে হচ্ছে তাকে।

লোকসংগীতের সম্রাজ্ঞী ফরিদা পারভীন বাংলাদেশের সংগীতে অমূল্য অবদান রেখে গেছেন। এই অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮৭ সালে তিনি একুশে পদক পান। ১৯৯৩ সালে প্লেব্যাকের জন্য অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..