সর্বশেষ :
হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান

যেটা কানে আসার এসেছে, যেটা বুকে ধাক্কা লাগার সেটা লেগেছে : ঋতাভরী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৬, | ১২:৩৫:১৭ |
কলকাতা ও মুম্বাইয়ের পর্দায় সমান তালে কাজ করে চলেছেন ঋতাভরী চক্রবর্তী। অভিনেত্রীর পেশাগত জীবনের উজ্জ্বল আলোর নিচে চাপা থাকেনি তার ব্যক্তিগত জীবনের কিছু কঠিন অধ্যায়। বিশেষভাবে তার মা-বাবার বিচ্ছেদ নিয়ে নানা সময়েই আলোচনা হয়েছে।
 
 
এবার সেই ব্যক্তিগত প্রসঙ্গেই মুখ খুললেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি অনুষ্ঠানে ঋতাভরী তার ছোটবেলার দিনগুলোর কথা তুলে ধরেন। মা শতরূপা স্যান্যালের কাছ থেকে বাবার বিচ্ছেদের পর জীবন কীভাবে এগিয়েছে, সেই গল্প শোনান তিনি।
 
 
 
ঋতাভরী বলেন, ‘যখন দাদু-দিদার কাছে চলে এলাম, তখন ওই বাড়িতে থাকতে আমার কোনও সমস্যা হয়নি। কারণ ছোটবেলা থেকেই আমরা ওই বাড়িতে ঘন ঘন যেতাম। তাই ব্যাপারটা আমার কাছে ছিল খুবই স্বাভাবিক। আমার নতুন করে মানিয়ে নিতে কোনো সমস্যাই হয়নি।’
 
তবে বিচ্ছেদের কষ্ট যে তাকে স্পর্শ করেনি, এমনটা নয়। কষ্টের সেই দিনগুলোর কথা মনে করে তিনি বলেন, ‘মাকে হয়তো আমি কখনও হাউ হাউ করে কাঁদতে দেখিনি। মা লুকিয়ে যেতেন। কিন্তু দুটো ঘরের বাড়ি, কতটা আর লুকিয়ে যাওয়া যায়? যেটা কানে আসার এসেছে, যেটা বুকে ধাক্কা লাগার সেটা লেগেছে।’
 
এই কঠিন সময়েও ঋতাভরী মনোবল হারাননি। তিনি জানান, বাবার থেকে আলাদা হয়ে যাওয়ার পরও যখন তাকে কেউ সহানুভূতি দেখাতে গিয়ে প্রশ্ন করেন, ‘বাবার কথা মনে হচ্ছে না?’, তখন খেলতে খেলতেই তিনি জবাব দেন, ‘শোনো, আমার মায়ের নামও শতরূপা স্যান্যাল, আমার বাবার নামও শতরূপা স্যান্যাল।’
 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..