✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ট্রেবলজয়ী কোচ এখন রোনালদোদের গুরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৫, | ১২:১১:১৯ |

সৌদি প্রো লিগ ক্লাব আল হিলাল ছাড়ার মাসদুয়েক পর আরেক সৌদি ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন জর্জ জেসুস। ৭০ বছরের এই পর্তুগিজ ট্যাকটিশিয়ানকে এক বছরের জন্য কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রোনালদো-মানেদের ক্লাব।

সোমবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নতুন কোচ নিয়োগের কথা জানায় আল নাসর।

দ্বিতীয়বার আল-হিলালের দায়িত্ব নিয়ে ২০২৩-২০২৪ মৌসুমে দলটিকে ঘরোয়া ট্রেবল জেতান জেসুস। কিন্তু গত মে মাসে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এলিট পর্বে সেমিফাইনালে সৌদি আরবের আরেক দল আল আহলির কাছে হারের পর দায়িত্ব ছেড়ে দেন তিনি।

বর্ষীয়ান এই পর্তুগিজ কোচের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ২০১৯ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোকে কোপা লিবের্তাদোরেস জিতিয়েছিলেন তিনি। আল নাসরে ইতালিয়ান ম্যানেজার স্তেফানো পিওলির স্থলাভিষিক্ত হলেন।

দায়িত্ব নেওয়ার এক বছরের কম সময়ে গত মাসে দলটির দায়িত্ব ছাড়েন ইতালিয়ান কোচ স্তেফানো পিওলি। তার কোচিংয়ে গত মৌসুমে সৌদি প্রো লিগে তৃতীয় হয় আল নাসর। চ্যাম্পিয়ন আল-ইত্তিহাদের চেয়ে ১৩ পয়েন্টে পিছিয়ে থেকে আসর শেষ করে দলটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..