সর্বশেষ :
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ডাকাত ‘ছোট সুমন বাহিনী’র এক সদস্য আটক বিশ্বকাপ সামনে, তবু মেসিকে বিশ্রাম দিতে নারাজ ইন্টার মিয়ামি সিঙ্গাপুর ম্যাচের আগে মাঠে ফিরলো জাতীয় দল খেই হারিয়ে ফেলেছেন তিনি, সামনে কঠিন চার পথ: দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য?

র‌্যাম্পে হাঁটলে সাড়া ফেলে দেবেন নরেন্দ্র মোদী : কঙ্গনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১১, | ১০:৫১:৩৭ |

বলিউড অভিনেত্রী ও ভারতের লোকসভার সাংসদ কঙ্গনা রানাউত সবসময়ই তার কথাবার্তার জন্য আলোচনায় থাকেন। তিনি মুখ খুললেই হয় খবরের শিরোনাম। এবার তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মজার এক মন্তব্য করেছেন। তার দাবি, মোদি র‌্যাম্পে হাঁটলে ফ্যাশন দুনিয়া কাঁপিয়ে দেবেন।

তার এই মন্তব্য শুনে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত শুক্রবার দিল্লির একটি ফ্যাশন শো-তে অংশ নেন কঙ্গনা। শো-তে তিনি ছিলেন ‘শো-স্টপার’। সেখানেই এক প্রশ্নের জবাবে এই মন্ত্য করেন কঙ্গনা।

 

 

তিনি আরও বলেন, ‘উনি সবকিছুর প্রতি অত্যন্ত সজাগ। শুধু রাজনীতি নয়, সমাজের নানা বিষয়ে সতর্ক এবং অবগত। তাই আমি মনে করি, ফ্যাশন শো-তে উনি দারুণ শো-স্টপার হবেন।’

 

ফ্যাশন শো-তে কঙ্গনা পরেছিলেন আইভরি রঙের এমব্রয়ডারি করা শাড়ি ও ম্যাচিং ব্লাউজ। সঙ্গে ছিলেন ভারী সোনার গহনা। বহু বছর পর র‌্যাম্পে হাঁটায় তাঁর উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে।

নেটিজেনরা কঙ্গনার এই রূপ দেখে উচ্ছ্বসিত। একজন লেখেন, ‘অসাধারণ! কঙ্গনাকে নিয়ে কোনো কথা হবে না।’ আরেকজন লিখেছেন, ‘র‌্যাম্প ওয়াকে কেউ তাকে হারাতে পারবে না। ওয়ান্স আ কুইন, অলওয়েজ আ কুইন।’

উল্লেখ্য, কঙ্গনার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ইমার্জেন্সি’। এর পাশাপাশি তিনি রাজনৈতিক জগতে ব্যস্ত। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে সাংসদ হয়েছেন তিনি।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..