সর্বশেষ :
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

শ্রদ্ধা কাপুর প্রেমের প্রস্তাব পেয়ে দেখালেন বাবার ভয়!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৫, | ১০:১৬:০০ |
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের উপস্থিতিতে সম্প্রতি অনুষ্ঠিত এক প্রেস কনফারেন্সে ঘটে গেল মজার এক ঘটনা। অনুষ্ঠান চলাকালীন হঠাৎই ভিড়ের মধ্যে থেকে এক তরুণ ভক্ত চিৎকার করে বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি শ্রদ্ধা!’
এই আকস্মিক ভালোবাসার প্রকাশ শুনে মুহূর্তেই হেসে ফেলেন শ্রদ্ধা কাপুর। চারপাশে উপস্থিত সবাইও তখন হাসিতে ফেটে পড়েন। এরপর হাসিমুখে সেই ভক্তের দিকে তাকিয়ে শ্রদ্ধা মজার ছলে বলেন, ‘এত খোলামেলা ভালোবাসা? জানেন তো, আমার বাবা কে?’
তার এই রসিক উত্তরে পুরো হলে হাসির রোল পড়ে যায়। শ্রদ্ধার বাবা শক্তিমান খ্যাত বলিউড অভিনেতা শক্তি কাপুর। মেয়ের ঠাট্টাচ্ছলে বলা এই সংলাপে সেই রেফারেন্সই যেন জীবন্ত হয়ে ওঠে।
শ্রদ্ধা কাপুরের এই স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়াতেও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। নেটিজেনরা বলছেন, তার রসবোধ আর বিনয়ী আচরণই তাকে আরও বেশি প্রিয় করে তোলে ভক্তদের কাছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..