✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সাবেক হুইপ আশরাফ হোসেনের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-১৮, | ১৫:৫৬:০৪ |

বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব, খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক হুইপ মো. আশরাফ হোসেন (৮০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার ল্যাব-এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

দীর্ঘদিন ধরে ক্যানসার ও হার্টের সমস্যায় ভুগছিলেন সাবেক এই এমপি। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, ২৫ দিন আগে মো. আশরাফকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি ক্যানসার ও হার্টের সমস্যায় ভুগছিলেন। তবে সম্প্রতি তার হার্টের সমস্যা বেশি হচ্ছিল। শুক্রবার রাতে অবস্থার অবনতি হলে রাত ৩টার দিকে তিনি মারা যান।

আজ শনিবার বাদ জোহর রাজধানীর নিকুঞ্জ-২ জামে মসজিদে আশরাফ হোসেনের জানাজা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..