শুরু হল ‘মুজিববর্ষ’ এর ক্ষণগণনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০১-১০, | ১৩:৪৫:১৬ |

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লোগো উন্মোচন এবং ঘড়ি চালুর মাধ্যমে মুজিববর্ষের ক্ষণগণনা (কাউন্ডডাউন) এর উদ্বোধন করলেন। আর এর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা (কাউন্টডাউন) শুরু হলো।

আজ বিকাল ৫টা ১৭ মিনিটে রাজধানীর তেজগাঁস্থ পুরনো বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই কাউন্টডাউনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিকাল ৪টা ২০মিনিটে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছান। তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা, ছেলে সজিব ওয়াজেদ জয়, পরিবারের অন্য সদস্যরা, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামরিক ও বেসমারিক উচ্চপদস্থ কর্মকর্তারা।

এ সময় একসাথে সারাদেশের ১২টি সিটি কর্পোরেশনের ২৮টি জায়গা, বিভাগীয় শহর, ৫৩ জেলা, দুই উপজেলা ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর মোট ৮৩টি স্থানে ক্ষণগণনার ঘড়ি চালু করা হয়। এসবের মধ্যে উল্লেখযোগ্য কিছু এলাকা হলো- জাতীয় সংসদ ভবন, হাতিরঝিল, মেহেরপুরের মুজিবনগর এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়া।

ব্ঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের প্রতীকী বিমান পুরনো বিমানবন্দরে অবতরণের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিমান থেকে আলোক প্রক্ষেপণ ও তোপধ্বনি, প্রতীকী গার্ড অব অনার দেয়া হয়।

প্রসঙ্গত, এ বছর অর্থাৎ ২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম গ্রহণের শততম বছর পূর্ণ হবে। এবছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপন করবে বাংলাদেশ।

আর পাকিস্তানের কারাগার থেকে মুক্ত লাভের পর বৃটেন থেকে ভারত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি, আজকের দিনে দেশে ফিরেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই বিকেলে তেজগাঁয়ের পুরনো এই বিমানবন্দরে উড়োজাহাজ থেকে বঙ্গবন্ধু নেমেছিলেন সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে। তাই ঐতিহাসিক এই দিনটিকে বেছে নেয়া হয়েছে তার জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা হিসেবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...