✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘পাঠকরা এগিয়ে আসলেই সফল হবে বই বিপণন প্রতিষ্ঠান- নির্বাচিত’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০১-০৯, | ১৩:০৩:২৪ |

নতুন স্বপ্নের যাত্রা শুরু
জানুয়ারি ২০২০, আর একটি স্বপ্নের যাত্রা, আর একটি নতুন উদ্যোগ।

২০০০ সালে যাত্রা শুরু হয়েছিল- সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্যের।
২০ বছর, সময়টা একদম কম না।

বই প্রকাশ করা খুব একটা কঠিন না হলেও- বিপণনে হোঁচট খেতে হয়েছিল শুরু থেকেই।
কোথায় বই বিক্রি হবে?

উপজেলায় বইয়ের দোকান নাই, জেলা শহরে যা-ই আছে গাইড আর স্টেশনারি মূল ফোকাস তাদের।
তাহলে পাঠক বই পাবে কীভাবে?

কিছুটা লাঘব হয়েছে কিছু অনলাইন বই বিপণন প্রতিষ্ঠানের কল্যাণে।

বই দেখে নেড়েচেড়ে কেনার সুযোগ কী তাহলে থাকবে না ?
সেই চিন্তা থেকেই স্বপ্নটার শুরু।
একটি বই বিপণন প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন।
শুরু হলো কাজ।

শুরুতে ৫টি শাখা নিয়ে যাত্রা শুরুর পরিকল্পনায় আমরা ঢাকার কাটাবন ও উত্তরা আর খুলনা, সিলেট, বরিশালে সাজাতে থাকলাম আমাদের স্বপ্ন যাত্রা – ‘নির্বাচিত’ বই বিপণন প্রতিষ্ঠান।
স্বপ্নটা মাত্র ৫টি শাখায় সীমাবদ্ধ না, স্বপ্নটা শতাধিক ‘নির্বাচিত’ বই বিপণন প্রতিষ্ঠান গড়ে তোলার।

ইতোমধ্যে আমাদের স্বপ্ন যাত্রা এগিয়ে নিতে অনেক প্রকাশনা এগিয়ে এসেছে।
এখন, পাঠকরা এগিয়ে আসলেই সফল হবে-
বই বিপণন প্রতিষ্ঠান ‘নির্বাচিত’।

আর ‘নির্বাচিত’ নামে একটি ফেসবুক পেজ খোলা হয়েছে, সেখানে থাকবে নানা অফার, ঘরে বসেও কেনা যাবে বাংলাদেশের নির্বাচিত সৃজনশীল বই।

লিখেছেনঃ-
আরিফুর রহমান নাঈম
সিইও, ঐতিহ্য প্রকাশনী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..