ডিএসইতে প্রথম ঘণ্টায় ১৭৫ কোটি টাকা লেনদেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২২, | ০৪:৫১:০৪ |
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২২ সেপ্টেম্বর) সবগুলো মূল্যসূচক কমে লেনদেন চলছে। এদিন বেলা ১১টা পর্যন্ত যে কয়টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, তার চেয়ে দ্বিগুণেরও বেশি সংখ্যক কোম্পানির শেয়ারের দাম কমেছে। একই সময়ে, আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে ৫ কোটি টাকার বেশি, মোট লেনদেন হয়েছে ১৭৫ কোটি টাকার শেয়ার।
 
বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইএক্স মূল্যসূচক আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট কমে ৫ হাজার ৩৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৫ পয়েন্ট কমে এক হাজার ১৫৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট কমে ২ হাজার ৭৫ পয়েন্টে নেমেছে।প্রথম ঘণ্টায় ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯৫টির। বিপরীতে কমেছে ২১৫টির। আর ৭৬টির দর অপরিবর্তিত ছিল।
বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে মোট ১৭৫ কোটি ৪৩ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গত রোববার এ সময় পর্যন্ত ১৮০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ দিনের ব্যবধানে প্রথম ঘণ্টার লেনদেন কমেছে ৫ কোটি ২২ লাখ টাকা।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। এই সময় পর্যন্ত কোম্পানিটির মোট ১৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার প্রথম ঘণ্টায় ১৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় শীর্ষে ছিল সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...