✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনা আক্রান্ত রাষ্ট্রপতির ভাই, সিএমএইচে ভর্তি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-১০, | ১১:১৮:০৬ |

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল হাই করোনা আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ( সিএমএইচ) আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তিনি রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার রাষ্ট্রপতি আবদুল হামিদের জ্যেষ্ঠ পুত্র কিশোরগঞ্জ-০৪ ( ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার চাচা আবদুল হাইয়ের শরীরে করোনা উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষার পর তার কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়।

এ পরিস্থিতিতে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। তিনি চারদিন ধরে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

তার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতিপুত্র রেজওয়ান আহমেদ তৌফিক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..