✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানের নিহতের সংখ্যা ছাড়াল ১ হাজার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৮, | ১২:১৮:৪৬ |

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানের নিহতের সংখ্যা অন্তত ১,০৬০ জন বলে জানিয়েছে ইরান সরকার। এছাড়াও নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। মঙ্গলবার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিষয়টি জানিয়েছে।

ইরানের শহীদ ও প্রবীণদের বিষয়ক ফাউন্ডেশনের প্রধান সাঈদ ওহাদি সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি সতর্ক করে বলেন, গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় ১,১০০ পর্যন্ত পৌঁছাতে পারে নিহতের সংখ্যা।

১২ দিনের ইসরায়েলের বিমান হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস, সামরিক স্থাপনা গুঁড়িয়ে যাওয়া এবং পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হলেও যুদ্ধ চলাকালে তেহরান এ ধ্বংসযজ্ঞকে হালকাভাবে দেখানোর চেষ্টা করে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ধীরে ধীরে ইরান ক্ষয়ক্ষতির মাত্রা স্বীকার করতে শুরু করেছে, তবে এখনো কোনো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেনি দেশটির সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি নিয়ে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..