✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নিরাপত্তা পরিষদে সমর্থন: ঢাকাকে ধন্যবাদ নয়াদিল্লির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-০৯, | ১০:৪৯:৫৯ |

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য (২০২১-২০২২ সাল মেয়াদে) পদে নির্বাচনে ভারতের প্রার্থিতাকে সমর্থন দেওয়ায় ঢাকাকে ধন্যবাদ জানিয়েছে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে তিনি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে আসা লোকজনের (রোহিঙ্গা) প্রতি বাংলাদেশের জনগণ ও সরকারের মানবিক মনোভাবের প্রশংসা করেছেন।
জয়শঙ্কর লিখেছেন, ‘বাংলাদেশ-ভারত উভয়ের প্রতিবেশী হিসেবে আমরা এই ইস্যু এবং সবার অভিন্ন স্বার্থে রাখাইন রাজ্যের বাস্তুচ্যুত লোকদের দ্রুত, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসনের গরজ পুরোপুরি অনুধাবন করি।’

সম্প্রতি অনুষ্ঠিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচনে সমর্থন প্রসঙ্গে চিঠিতে ড. জয়শঙ্কর লিখেছেন, ‘এই নির্বাচনে ভারতের সাফল্যের জন্য আপনাদের (বাংলাদেশের) সমর্থনকে আমরা গভীরভাবে মূল্যায়ন করি। আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি অর্থবহ ও ফলপ্রসু মেয়াদ প্রত্যাশা করছি।’

ভারতকে ‘বহুপক্ষবাদের জন্য সংস্কারের সমর্থক’ হিসেবে উল্লেখ করে ড. জয়শঙ্কর লিখেছেন, নিরাপত্তা, উন্নয়ন ও শান্তির জন্য সমন্বিত ও উদ্ভাবনী সমাধান খুঁজে পাওয়ার লক্ষ্যে ভারত অন্যান্য অংশীদার দেশের সঙ্গে কাজ করতে আগ্রহী।
চিঠিতে নভেল করোনাভাইরাস মহামারির কথা উল্লেখ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তিনি এই মহামারি মোকাবেলায় বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি জোরালো ও দৃঢ় সহযোগিতার আশ্বাস পূণর্ব্যক্ত করেন। এছাড়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ বিবেচনার আশ্বাসও পুনর্ব্যক্ত করেছেন জয়শঙ্কর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..