✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

‘যতদিন প্রয়োজন ততদিন ইউক্রেনকে সহযোগিতা’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৬-৩০, | ০৮:৪৯:৩৪ |

ইউক্রেন যাতে রাশিয়ার কাছে পরাজিত না হয় সেজন্য যত দিন প্রয়োজন ততদিন কিয়েভকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, ‘রাশিয়ার কাছে পরাজিত না হয় তা নিশ্চিত করার জন্য আমরা ইউক্রেনের সঙ্গে থাকব এবং জোটের সবাই ইউক্রেনের সঙ্গে থাকবে। ইউক্রেন ইতোমধ্যেই রাশিয়ার ওপর ভয়ঙ্কর আঘাত হেনেছে।’

যুদ্ধ কবে নাগাদ শেষ হতে পারে সে বিষয়ে বাইডেন বলেন, ‘আমি জানি না এটি কীভাবে শেষ হবে, তবে এটি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পরাজয় দিয়ে শেষ হবে না।’

আগামী দিনগুলোতে ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তার ঘোষণাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, শিগগিরই ইউক্রেনকে আর ৮০ কোটি ডলারের অস্ত্র দেওয়ার বিষয়ে ওয়াশিংটনের আনুষ্ঠানিক ঘোষণা আসছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..