✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

বাগরাম বিমানঘাঁটি নিয়ে আফগানিস্তানের সঙ্গে কথা হচ্ছে: ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২০, | ০৭:০৯:৩৮ |
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, বাগরাম বিমানঘাঁটির নিয়ন্ত্রণ ফিরে পেতে তিনি আফগানিস্তানের সঙ্গে কথা বলছেন।
“এটি ছেড়ে দেওয়া উচিত হয়নি আমাদের,” শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের তিনি একথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার প্রতিক্রিয়ায় আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধের শুরুর দিকেই বিমানঘাঁটিটি মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে আসে।
তার ২০ বছর পর, ২০২১ সালে যুক্তরাষ্ট্রের সেনারা আফগানিস্তান ছাড়ার পর ঘাঁটিটি তালেবানের দখলে যায়।
ওয়াশিংটন যে ফের ঘাঁটিটি চাইছে বৃহস্পতিবারই প্রথম ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জানান।
আফগান কর্মকর্তারা অবশ্য সেদিনই এ ধরনের যে কোনো সম্ভাবনাকে খারিজ করে দিয়েছিলেন।
“আফগানিস্তানের কোনো অংশে কোনো ধরনের মার্কিন সামরিক উপস্থিতি ছাড়াই আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের একে অপরের সঙ্গে যোগাযোগ বাড়ানো দরকার,” বৃহস্পতিবার এক্সে দেওয়া এক পোস্টে এমনটাই বলেছেন আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালাল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..