✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৯, | ০৬:২০:৫৭ |
স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে পর ইউরোপের আরেক দেশ পর্তুগাল এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। আগামী কাল রোববার আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
 
গত সপ্তাহে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‌্যাঙ্গেল যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন। সেখানে সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটি লিসবনের বিবেচনায় রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বীকৃতির দাবিতে আগামী সপ্তাহে নিউইয়র্কে উচ্চ পর্যায়ের সম্মেলনকে সামনে রেখেই এ পদক্ষেপ নিচ্ছে লিসবন। পর্তুগাল ইউরোপের ২৭টি উন্নত দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য। এই জোটের অল্প কয়েকটি সদস্যরাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
ইইউ জোটের সদস্য সুইডেন ও সাইপ্রাস আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল। গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর ২০২৪ সালের মে মাসে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্পেন।তারপর আয়ারল্যান্ড এবং নরওয়েও স্পেনকে অনুসরণ করে। ইইউ জোটের চতুর্থ দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে চীন।
পর্তুগাল অবশ্য এ ব্যাপারে সতর্ক অবস্থান নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ইস্যুতে ইইউ যে অবস্থান নেবে, তাকে সমর্থন করবে লিসবন। ‘আগ বাড়িয়ে’ কোনো পদক্ষেপ নেবে না দেশটি।
সূত্র : রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..