✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

মসজিদে নববীতে হজযাত্রীদের মাঝে ৫ হাজার ছাতা বিতরণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৫, | ১২:২৫:২২ |

হিটস্ট্রোক থেকে বাঁচতে সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববীতে হজযাত্রীদের ৫ হাজার ছাতা বিতরণ করা হয়েছে। মসজিদে নববীর বাইরের চত্বরে শুক্রবার এই ছাতা ও পানির স্প্রে বোতল বিতরণ করা হয়েছে।

মদিনা হেলথ কমপ্লেক্সের পক্ষ থেকে হজযাত্রীদের ‘লো’ বা হিটস্ট্রোক থেকে সুরক্ষিত রাখতে সচেতনতামূলক প্রচারণা শুরু করা হয়েছে।

সাবাক নিউজের তথ্য অনুযায়ী, এই সময়ে মক্কা ও মদিনায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুল সংখ্যক হজযাত্রী অবস্থান করছেন, যারা হজের আনুষ্ঠানিকতা শেষে পর্যায়ক্রমে মদিনায় যাচ্ছেন।

মদিনার স্বাস্থ্য বিভাগ হজযাত্রীদের গরম থেকে রক্ষা করতে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে। এর অংশ হিসেবে বিভিন্ন স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে, যারা হজযাত্রীদের রোদের প্রখরতা থেকে রক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য ও নির্দেশনা প্রদান করছে।

এই দলে থাকা চিকিৎসা কর্মীরা হজযাত্রীদের প্রচুর পানি পান করার এবং সরাসরি রোদের সংস্পর্শে না আসার পরামর্শ দিচ্ছেন, যাতে তারা এই পবিত্র সফরে অসুস্থ হওয়া থেকে রক্ষা পান এবং সুস্থভাবে অধিক সময় ইবাদতে ব্যয় করতে পারেন।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..