✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

ইসরায়েলি হামলায় ইরানের ৩০ সৈন্য নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৫, | ১০:৪৪:৩১ |

ইসরায়েলের হামলায় ইরানের উত্তরপূর্বাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে কমপক্ষে ৩০ সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার আজারবাইজান প্রদেশের কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে ইরানি বার্তা সংস্থা ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ)।

আইএসএনএর প্রতিবেদনের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেছে, শুক্রবার থেকে শুরু করা ইসরায়েলের বিমান হামলায় পূর্ব আজারবাইজান প্রদেশে অন্তত ৩০ জন সেনা সদস্য নিহত হয়েছেন।

আইএসএনএ বলেছে, ‘‘শুক্রবার সকাল থেকে এই প্রদেশে জায়নবাদী ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ইসলামি মাতৃভূমির রক্ষায় ৩০ সৈন্য ও রেড ক্রিসেন্টের এক সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৫৫ জন।’’

এদিকে, শনিবার ইরানে হামলায় ইরানি সেনাবাহিনী ও বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডারসহ ২০ জনেরও বেশি সামরিক কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলের দাবি অনুযায়ী, নিহতদের মধ্যে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরিও রয়েছেন।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ‘‘শুক্রবার থেকে শুরু হওয়া অভিযানে ইরানি নিরাপত্তা বাহিনীর অন্তত ২০ জন কমান্ডারকে হত্যা করা হয়েছে।’’ বিবৃতিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও সেনাবাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তাও নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলেছে, ইসরায়েলের চালানো ড্রোন হামলায় ইরানের মধ্যাঞ্চলীয় জারানদিয়ে এলাকায় অবস্থিত বাসিজ সামরিক ঘাঁটিতে আইআরজিসির দুই সদস্য নিহত হয়েছেন। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ অ্যাজেন্সি বলেছে, ‘‘ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর জারানদিয়ে বাসিজ ঘাঁটিতে বর্বরোচিত হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের দুই সদস্য শহীদ হয়েছেন।’’

এছাড়া ইরানের পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশের আসাদাবাদ শহরে ইসরায়েলের ড্রোন হামলায় দেশটির পুলিশ প্রধান মেজর হাবিবুল্লাহ আকবারিয়ান ও সেকেন্ড লেফটেন্যান্ট আমির হোসেইন সেইফি নিহত হয়েছেন বলে জানিয়েছে আইএসএনএ।

এদিকে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিবের একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে। এই হামলায় ইসরায়েলে নিযুক্ত ক্রোয়েশিয়ার কনসাল ও তার স্ত্রী আহত হয়েছেন।

- এএফপি, আইএসএনএ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..