✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘এসব নিয়ে কিছু বলতে চাই না’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-০২, | ১৬:১৭:২৭ |

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরই স্বজনপ্রীতির অভিযোগ উঠে অনেক অভিনেতা, প্রযোজক, পরিচালকের বিরুদ্ধে। এরপর টলিউডেও স্বজনপ্রীতির অভিযোগ তুলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অনেকের সমালোচনা করলেও মূল ক্ষোভ ঝাড়েন জনপ্রিয় জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা সেনগুপ্ত’র উপর।

শ্রীলেখা বলেন, ‘যোগ্যতা থাকা সত্ত্বেও আমাকে নায়িকা নয়, পার্শ্ব চরিত্রই করতে হয়েছে। কারণ, তখন ঋতুর (ঋতুপর্ণা) সঙ্গে প্রসেনজিৎ এর প্রেম। ঋতুর অনেক নেতিবাচক দিক থাকা সত্ত্বেও তাকে নায়িকার চরিত্রে নেওয়া হতো। বুম্বাদাই (প্রসেনজিৎ) চালাত টলিউডকে। পরিচালকরা তার পায়ের কাছে বসে থাকত। ঋতু দেরি করে শুটিং ফ্লোরে আসত।

সবাই ওর জন্য অপেক্ষা করত। কিন্তু তা সত্ত্বেও ওকে একের পর এক ছবিতে নেওয়া হতো। অন্য দিকে আমাদের প্রমাণ করতে হত আমরা টাইমে আসি।’

স্বাভাবিকভাবেই শ্রীলেখার বক্তব্যের প্রতিক্রিয়ায় ঋতুপর্ণা কি বলেন তা শুনতে মুখিয়ে আছে গোটা টলিউড। কিন্তু ঋতুপর্ণা যেনো মুখে কুলুপ এঁটেছেন। এ বিষয়ে কাউকেই কিছু বলছেন না। বর্তমানে পরিবার নিয়ে সিঙ্গাপুরে অবস্থানরত নায়িকা মাল্টিনিউজটোয়েন্টিফোর প্রতিবেদকের কাছে মুঠোফোনে বাংলাদেশের খোঁজখবর নেন। করোনা পরিস্থিতি নিয়েও তার দুশ্চিন্তার কথা জানান। কিন্তু শ্রীলখার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে চাই না। আমার কিছু বলার নেই।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..