✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘ইরান হামলা করলে চমৎকার কিছু সরঞ্জাম পাঠাবো’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০১-০৫, | ১২:৩৪:৫৮ |

শুক্রবার রাতে ইরানের অভিজাত বাহিনজ রেভোলিউশনারি গার্ডস এর কুদ’স ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিসহ অন্তত ১০ জন মার্কিন রকেট হামলায় ইরাকের বাগদাদে নিহত হয়েছেন। এরপর থেকে দফায় দফায় হামলা পাল্টা হামলা চলছে। বহু মানুষ হতাহতের খবর এসেছে। ওই হামলায় জেনারেল সোলাইমানি ছাড়াও ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিস নিহত হয়েছেন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির পর সোলাইমানিকে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হিসেবে মনে করা হতো। স্বভাবতই বেজায় খেপেছে ইরান। ওই হত্যার কঠোর প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান। এতে গোটা মধ্যপ্রাচ্য জুড়েই যুদ্ধপরিস্থিতি সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রও ছেড়ে কথা বলছে না। চার ঘন্টা আগে ইরানকে যে কোন ধরনের হামলার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ট্রাম্প এর টুইটটি ঠিক এরকমঃ

যুক্তরাষ্ট্র মাত্রই ১৬৯৫০০০০ কোটি টাকা ব্যয় করেছে শুধু সামরিক সরঞ্জামের পেছনে। আমরা সবচেয়ে বড় এবং এখন পর্যন্ত সমগ্র বিশ্বের মধ্যে সবার সেরা। ইরান যদি কোন মার্কিন ঘাটি বা কোন মার্কিন নাগরিকের উপর হামলা চালায়, তাহলে আমরা তাদের কাছে সেখান থেকে কিছু ‘ব্র‍্যান্ড নিও’ চমৎকার সামরিক সরঞ্জাম পাঠিয়ে দেবো… এবং সেটা কোন ধরনের দ্বিধা ছাড়াই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..