✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন প্রক্রিয়া স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-২৮, | ০৭:১১:৩৩ |

তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন প্রক্রিয়া বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পূর্ববর্তী প্রশাসনের অনুমোদনকৃত অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করে অভিবাসন প্রক্রিয়া পুনরুদ্ধার করা হবে বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। জানান, পশ্চিমা সভ্যতার উপযুক্ত নয় এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি এমন অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

 

 সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন ব্যবস্থা যাতে সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায় সে জন্যই এ পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন ট্রাম্প।

 

 সংস্থাটি জানায়, বৃহস্পতিবার হোয়াইট হাউসের কাছে এক অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয়ে ন্যাশনাল গার্ডের একজন সদস্যের মৃত্যুর পরই এমন ঘোষণা দিলেন ট্রাম্প। তদন্তকারীদের দাবি, এক আফগান নাগরিক ওই হামলা চালায়।


হোয়াইট হাউসের ঠিক কাছে ঘটে যাওয়া এই হামলায় নিহত সৈনিক সারাহ বেকস্ট্রমকে সম্মানিত ও অসাধারণ তরুণ হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। এ ঘটনার পর আফগানিস্তানসহ ১৯টি দেশের গ্রিন কার্ডধারীদের অভিবাসন নথি নতুন করে খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..