✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

তৃতীয় বিশ্বযুদ্ধে রাশিয়াকে পরাজিত করুন: বৃটিশ জেনারেল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৬-২০, | ২১:০৯:৫৩ |

বৃটেনের সেনাবাহিনীর শীর্ষ জেনারেল তার সৈন্যদের রাশিয়ার সাথে সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেনাবাহিনীকে লড়াই করে পরাজিত করার জন্য প্রস্তুত হতে বলেছেন।

এই সপ্তাহেই বৃটিশ সেনাবাহিনীর সম্পূর্ণ কমান্ডের দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল স্যার প্যাট্রিক স্যান্ডার্স। তিনি সৈন্যদের সতর্ক করে দিয়ে বলেন, আমরা হলাম সেই প্রজন্ম যাদের সেনাবাহিনীকে ফের ইউরোপে যুদ্ধ করার জন্য প্রস্তুত করতে হবে কারণ ইউক্রেনে রাশিয়ার হামলা সারা বিশ্বের স্থিতিশীলতাকে ধাক্কা দিয়েছে৷

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়ঃ
সৈন্যদের উদ্দেশ্যে স্যার প্যাট্রিক লিখেছেন, “রাশিয়ার কাছ থেকে স্থায়ী হুমকির মাত্রা এটাই দেখাচ্ছে যে, আমরা নিরাপত্তাহীনতার এক নতুন যুগে প্রবেশ করেছি। আমাদের সেনাবাহিনীকে যতটা প্রাণঘাতী এবং কার্যকর করা যায় ঠিক ততটাই করা আমার দায়িত্ব। এখনই সেই সুযোগটা কাজে লাগাবার সময়।”

স্যার প্যাট্রিকের ঘোষণা এমন এক সময়ে আসলো যখন পুতিন ন্যাটো জোটভুক্ত দেশগুলোকে হুমকি দিচ্ছেন এবং এই সপ্তাহে ইউরোপীয় সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোকে ‘রাশিয়ার ঐতিহাসিক অংশ’ বলে ঘোষণা করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..