সর্বশেষ :
হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা টিকেটধারীদের জন্য ভিসা বন্ড বাতিল করল যুক্তরাষ্ট্র? ৫২ বছরের আক্ষেপ মেটালেন টুয়ানজেবে, চর্চায় কঙ্গোর রূপকথার নায়ক ফিফা কি খেলোয়াড়দের জীবন নিয়ে ঝুঁকি নিচ্ছে? বিশ্বকাপে স্বস্তি : ১৫ হাজার ডলারের বন্ড ছাড়াই দর্শকদের ভিসা দেবে যুক্তরাষ্ট্র ষষ্ঠ বিশ্বকাপ মিশন, ৪১ বছর বয়সেও ফুরিয়ে যাননি রোনালদো এবার কি হ্যারি কেইনে আলো জ্বলবে ফুটবল বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, তৃতীয় আর্জেন্টিনা একুয়েডরের স্বপ্নের সারথি মোইসেস কাইসেদো

করোনামুক্ত হলেন বাণিজ্যমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-২৭, | ১২:২২:০১ |

মাত্র দশ দিনেই প্রাণঘাতী করোনা ভাইরাস জয় করে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার (২৭ জুন) তিনি ঢাকার নিজ বাসায় ফিরে যান বলে গণমাধ্যমকে জানিয়েছেন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. কামরুজ্জামান চৌধুরী তুহিন।

এর আগে গত ১৭ জুন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে টিপু মুনশি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুপুর দেড়টার দিকে মো. কামরুজ্জামান চৌধুরী তুহিন বলেন, চিকিৎসকরা প্রতিনিয়ত স্যারকে চিকিৎসা দিয়েছেন। এর মধ্যে আরও দুইবার করোনা টেস্ট করেছেন, দুইবারই রেজাল্ট নেগেটিভ এসেছে। এছাড়া বর্তমানে স্যারের শরীরে কোনও সমস্যা নেই। তাই আজ দুপুরে ডাক্তাররা তাকে হাসপাতাল থেকে ছাড় দিয়েছেন।

তবে ডাক্তারদের পরামর্শে আরও ৮-১০দিন বাসায় বাণিজ্যমন্ত্রী আইসোলেশনে থাকবেন বলেও জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..