✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাংলাদেশে গণহত্যা পাকিস্তান স্বীকারই করেনি : জাতিসংঘে ভারত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৬-০৪, | ১০:১৭:০৫ |

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জম্মু ও কাশ্মীর ইস্যু উত্থাপন করেছিল পাকিস্তান। তার পাল্টা জবাব দিয়েছে ভারত। নয়াদিল্লির মতে, কীভাবে একটি জাতি গণহত্যা এবং জাতিগত নির্মূলতার মতো গুরুতর অপরাধ করে এবং তার জবাবদিহি এড়িয়ে যায়- তার প্রকৃষ্ট উদাহরণ পাকিস্তান।

হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়ঃ বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিজ দেশের হয়ে বক্তব্য রাখতে গিয়ে সংস্থাটিতে ভারতের স্থায়ী প্রতিনিধি কাউন্সেলর/আইনি উপদেষ্টা ড. কাজল ভাট বলেন, “পাকিস্তানের প্রতিনিধিরা কিছু মিথ্যা ও বিদ্বেষপূর্ণ প্রচার করে চলেছেন। তার প্রতিক্রিয়া জানাতে আমি বাধ্য হয়েছি। তিনি বলেন, “ওরা ভাঙা রেকর্ডের মতো এই একই কথা বলে চলেন। আজ আমরা আলোচনা করছি, কীভাবে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনের জন্য জবাবদিহিতা এবং ন্যায়বিচারকে শক্তিশালী করা যায়।”

তিনি বলেন, “তৎকালীন পূর্ব পাকিস্তান, এখন যার নাম বাংলাদেশ, সেখানে ৫০ বছরেরও আগে গণহত্যা চালানো হয়। কিন্তু এই কথা তারা একবারের জন্যও স্বীকার করেনি। ক্ষমা চাওয়া বা জবাবদিহিতার প্রশ্নই ওঠেনি।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..