✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৪৭তম বিসিএস: লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ফের যমুনা অভিমুখে মিছিলের ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-২৬, | ০৭:৫৭:০৯ |

এক দিন বাকি থাকলেও পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রার্থীরা। বুধবার (২৬ নভেম্বর) দুপর ১২টার দিকে আবারও যমুনা অভিমুখে মিছিলের ডাক দিয়েছেন আন্দোলনে অংশ নেওয়া প্রার্থীরা। শহীদ মিনার এলাকা থেকে আন্দোলনকারীরা যমুনা অভিমুখে মিছিল নিয়ে যাবেন।

আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁদের যৌক্তিক দাবি না মেনে নিয়ে বরং পুলিশ দিয়ে নিপীড়ন করা হয়েছে। কিন্তু তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।

এদিকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত হয়ে আন্দোলনে সংহতি জানাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তবে কোন কোন দলের নেতারা থাকবেন, তা নিশ্চিত করেননি।

লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে এক মাসের বেশি সময় ধরে আন্দোলন চলছে। গতকাল মঙ্গলবার আন্দোলনকারীদের যমুনা অভিমুখী পদযাত্রা শাহবাগে আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে দুই দফা সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। এতে আহত হন অন্তত ১৫ জন। শাহবাগ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি উত্তীর্ণ প্রার্থীদের একটি অংশ।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..