শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আগুন নিয়ন্ত্রণে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-২৬, | ০৭:২৬:৫৫ |

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘ব্লক-এ’ এর চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে আগুন লাগার আধাঘণ্টার মধ্যে তা নিয়ন্ত্রণে আানে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের এক বার্তায় বলা হয়েছে, বেলা সোয়া ১১টার দিকে তাদের কাছে আগুন লাগার খবর আসে। আগুন নেভাতে সেখানে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে যায় ১১টা ২০ মিনিটে। ৭টি ইউনিটের চেষ্টায় বেলা সাড়ে ১১টার পরপর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা রাশেদ উদ্দিন খালিদ বলেন, "ব্লক-এ এর ৪র্থ তলায় ডেন্টাল অনুষদের ক্লাসরুম সংলগ্ন করিডরের সিলিং এ আগুন ছিল। আগুন সম্পূর্ণ নির্বাপিত হয়েছে।"

আগুনের ঘটনায় কারও হতাহত বা হাসপাতালের ভেতরে কারো আটকে পড়ার খবর আসেনি বলেও জানিয়েছেন নিয়ন্ত্রণ কক্ষের রাশেদ উদ্দিন খালিদ।

ফায়ার সার্ভিসের ইনসেপক্টর (মিডিয়া সেল) আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পাওয়ার ছয় মিনিটের মধ্যেই সেখানে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট চলে যায়। বেলা ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। পরে তা নিভিয়ে ফেলা হয়।

আনোয়ারুল ইসলাম বলেন, হাসপাতালের এ ব্লকের চতুর্থ তলায় ডেন্টাল বিভাগের শ্রেণিকক্ষের সামনে সিঁড়ির করিডরের সিলিংয়ে এ আগুন লাগে। তবে এ ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...