✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ইউএস ওপেনে সিনারকে উড়িয়ে দিয়ে ফের চ্যাম্পিয়ন আলকারাজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৮, | ০৪:২০:০৪ |
ইউএস ওপেনের পুরুষ এককের ফাইনালে রোববার (৭ সেপ্টেম্বর) রাতে মুখিমুখি হয়েছিলেন কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনার। ধারণা করা হয়েছিলো, ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে হয়েছে উল্টোটা। একপেশে ম্যাচ জিতে ইউএস ওপেনের পুরুষ এককের শিরোপা জিতলেন আলকারাজ।
ফাইনালে সিনারকে ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ গেমে উড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো ইউএস ওপেন জিতলেন কার্লোস আলকারাজ। ইউএস ওপেনের শিরোপা জেতার পাশাপাশি টেনিসে এক নম্বরের মুকুটটাও ফিরে পেলেন স্প্যানিশ এই তারকা।
ইউএস ওপেনের ফাইনাল ডোনাল্ড ট্রাম্প দেখতে আসায় খেলা শুরু হতে কিছুটা দেরি হয়।
 
উইম্বলডনের ফাইনালে এই সিনারের কাছে হেরেই শিরোপা হারিয়েছিলেন আলকারাজ। আর রোববার ইউএস ওপেনে সেই হারের প্রতিশোধ নিলেন স্প্যানিশ এই তারকা। দুজনের সর্বশেষ সাত লড়াইয়ের ছয়টিতেই জিতলেন আলকারাজ।
এই জয়ে সেপ্টেম্বর ২০২৩-এর পর প্রথমবার আলকারাজ ফিরলেন এক নম্বরে। এর আগে টানা ৬৫ সপ্তাহ শীর্ষে ছিলেন সিনার। মাত্র ২২ বছর বয়সে আলকারাজের ট্রফি কেসে এখন ছয়টি গ্র্যান্ড স্লাম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..