✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

জাপার ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর আগুন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২০, | ০৭:৫২:৩৮ |
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার গুমানমর্দন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ৫০ থেকে ৬০ জনের একটি দল ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসে করে ঘটনাস্থলে আসে। হামলাকারীদের হাতে অস্ত্র ও লাঠিসোঁটা ছিল এবং তাদের মুখে মাস্ক পরা ছিল। এ সময় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও তার পরিবারের কেউ বাড়িতে উপস্থিত ছিলেন না।

হামলাকারীরা বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং ঘরের আসবাবপত্র তছনছ করে ফেলে। একপর্যায়ে তারা বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির সামনে রাখা একটি প্রাইভেট কার পুড়ে যায়।

হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..