✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফাঁস দিয়ে আত্মহত্যা সুশান্ত সিং রাজপুতের, শোকস্তব্ধ ভারত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-১৪, | ১২:১৬:৫০ |

আত্মহত্যা করলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। কেন, কোন পরিস্থিতিতে পরে এমন আত্মহনননের পথ বেছে নিলেন অভিনেতা? তা এখনও জানা যায়নি। নিঃসন্দেহে মুাম্বই ইন্ডাস্ট্রির আকাশে কালমেঘ ঘনিয়েছে। গত এপ্রিল মাসের শেষের দিকেই দুই মহাতারকার প্রয়াণে শোকবিহ্বল হয়েছে ইন্ডাস্ট্রি। তার মাঝেই আবারও সুশান্ত সিং রাজপুতের মতো একজন খ্যাতনামা অভিনেতার মৃত্যু।

পুলিশে ফোন করে জানান বাড়ির পরিচারিকা। হতাশায় ভুগছিলেন অভিনেতা। ডাক্তারও দেখাতেন নিয়মিত। প্রথম সিনেজগতে পা রাখেন ২০১৩ সালে ‘কাই পো ছে’ সিনেমা দিয়ে। ধোনির বায়োপিক, ব্যোমকেশ বক্সি ছবিতে সুশান্তের অভিনয় মন কেড়েছিল দর্শকের। “সুশান্ত আর নেই। আমি হতবাক” টুইট করলেন রীতেশ দেশমুখ।

মাত্র ৩৪ বছর বয়সেই জীবনাবসান অভিনেতার। দিন দুয়েক আগেই সুশান্তের সেক্রেটারি বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। যাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছিলেন অভিনেতা খোদ। সেই অভিনেতাই যে আর নেই বিশ্বাস করতে পারছেন না কেউই! টুইটে শোকবার্তা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খোদ। বলিউড থেকে ক্রীড়ামহল, প্রত্যেকেই শোকাহত সুশান্তের মৃত্যুতে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..