✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২০-০৬-১৩, | ১৯:০৬:২৯ |ভারতে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে নতুন করে ১১ হাজার ৪০০ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮ হাজার ৯৯৩ জন। শনিবার এমনটি জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ৩৮৬ জন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৮৬৪ জন। এছাড়া ভারতের এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৫৪ হাজার ৩৩০ জন।
সর্বোচ্চ আক্রান্তের দিক থেকে বিশ্বে চতুর্থ স্থানে অবস্থান করছে ভারত। করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে ।
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||