✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

১৫ বছর চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক রাখা যায়নি: মির্জা ফখরুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-২৬, | ১০:০৬:০৮ |

বিগত আওয়ামী লীগ সরকারের সময় চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) সঙ্গে সম্পর্ক রাখা যায়নি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে সিসিপির এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। প্রায় ২ ঘণ্টা বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘তবে সম্পর্ক এখন গভীর হচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘নতুন করে সম্পর্ক হচ্ছে। ফ্যাসিস্টের সময় ১৫ বছর রাখতে পারে নাই। চীনের কমিউনিস্ট পার্টির সাথে বিএনপির সম্পর্ক গভীর হচ্ছে। আলোচনা ফলপ্রসূ হয়েছে। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে। সে বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ।’

বৈঠকে সিসিপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া ব্যুরোর প্রধান পেং জিউবিনের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। আর বিএনপির সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠক শেষে চীনা ইয়াও ওয়েন বলেন, ‘শুধু বিএনপি না, বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠক হয়েছে। নির্বাচনের বিষয়ে বিএনপি মহাসচিব আমাদের ব্রিফ করেছে। নির্বাচন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..