✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

মধ্যপ্রাচ্যে স্বাভাবিক হয়েছে বিমান চলাচল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৪, | ১২:১৩:২৮ |

সাময়িক বন্ধ ঘোষণার পর কাতার, দুবাই, কুয়েত ও বাহরাইনের আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়েছে। এতে বিমান চলাচল কার্যক্রম স্বাভাবিক হয়েছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি জানতে বলা হয়েছে।

 

মঙ্গলবার সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবারে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন চলমান বৈশ্বিক পরিস্থিতির কারণে সাময়িকভাবে তাদের আকাশসীমা বাণিজ্যিক ফ্লাইট চলাচলের জন্য বন্ধ ঘোষণা করেছিল।

পরবর্তীতে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাত ৩টার (বাংলাদেশ সময়) পর থেকে সংশ্লিষ্ট দেশগুলো তাদের আকাশসীমা পুনরায় খুলে দেয়।

 

বর্তমানে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইন রুটে সকল বাণিজ্যিক ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। 

এই পরিস্থিতিতে যাত্রীদেরকে নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে জানতে এবং ভ্রমণ কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।

যাত্রী সাধারণের ধৈর্য, সহানুভূতি এবং সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বিমান কর্তৃপক্ষ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..