সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন নামের ব্যানার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০৮, | ১১:২০:৩৪ |

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আগের নামের বদলে নতুন নামের ব্যানার টানানো হয়েছে। ব্যানারে এর নাম দেওয়া হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)।

শনিবার (৮ জানুয়ারি) সকালে ক্যাম্পাসে এসে বিভিন্ন ব্লকের সামনে এসব ব্যানার দেখতে পায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিএসএমএমইউয়ে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা নতুন নামের এই ব্যানার টানিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কিছু জানাতে পারেনি।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব বলেন, নতুন নামের ব্যানার শনিবার সকালে এসে দেখতে পেলাম। তারা যে নাম দিয়েছেন, এটাসহ আরও কিছু নাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রস্তাবনায় রয়েছে। নাম পরিবর্তন নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলমান আছে। আগামী ২ থেকে ৩ দিনের কর্ম দিবসের মধ্যে এ নিয়ে দাপ্তরিক সিদ্ধান্ত আসতে পারে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. এ কে আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের নামের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। অনেকগুলো নাম আমাদের প্রস্তাবনায় রয়েছে। ছাত্রদের সঙ্গে পরামর্শ করেই কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে অচিরেই নতুন প্রজ্ঞাপন আসবে।

এর আগে ৫ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু নাম সম্বলিত সাইনবোর্ড খুলে ফেলেন প্রতিষ্ঠানটিতে কর্মরত একদল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী। শুরুতে বিশ্ববিদ্যালয়ের সি ব্লক ভবনে টানানো সাইনবোর্ড, এবং পরবর্তীতে আরও একাধিক স্থান থেকেও বিশ্ববিদ্যালয়ের নাম থেকে বঙ্গবন্ধুর নাম খুলে ফেলেন তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..