সর্বশেষ :

ভারতে অন্তঃসত্ত্বা হাতিকে বিনা কারণে বাজি ভরা আনারস খাইয়ে হত্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-০৩, | ১২:৫৯:০২ |

অন্তঃসত্ত্বা এক হাতিকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে ভারতের কেরালা রাজ্যে। গত বুধবার খুন করা হয় হাতিটিকে। আনারসের মধ্যে বাজি ভরে খেতে দেয়া হয় তাকে। এরপরই ওই হাতির মুখের মধ্যে ফেটে যায় বাজিটি। মর্মান্তিক ভাবে মারা যায় হাতিটি। স্থানীয় জনতাই এ কাজ করেছে বলে অভিযোগ। উত্তর কেরালার মালাপ্পুরমের এক বন বিভাগের কর্মকর্তা সোশ্যাল মিডিয়ায় এই হত্যাকাণ্ডের বিশদ বিবরণ দেওয়ার পরে তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তার পোস্ট থেকে জানা যাচ্ছে, অন্তঃসত্ত্বা হাতিটি জঙ্গল থেকে বেরিয়ে এসে কাছের গ্রামে উপস্থিত হয় খাবারের সন্ধানে।

সে পথ দিয়ে হাঁটার সময় তাকে আনারস খেতে দেয় স্থানীয় বাসিন্দারা।

ফেসবুকে মোহন কৃষ্ণন ন‌ামের ওই কর্মকর্তা লেখেন, ‘‘ও সবাইকে বিশ্বাস করেছিল। আনারসটি খাওয়ার পরে যখন তার মুখের মধ্যে সেটি বিস্ফোরণ হল ও নিশ্চয়ই শিউরে উঠেছিল। নিজেকে নিয়ে ভেবে নয়, বরং ওর শরীরে বেড়ে ওঠা প্রাণ, যে আরও ১৮ থেকে ২০ মাস পরে ভূমিষ্ঠ হতো তাকে নিয়ে।”

‘বিস্ফোরণটি এত ব্যাপক ছিল যে, হাতিটির জিভ ও মুখ ভয়ঙ্কর ভাবে চোটপ্রাপ্ত হয়। যন্ত্রণা ও খিদেয় হাতিটি গ্রামের পথে ছুটতে থাকে। কিন্তু এই চরম অস্বস্তির মধ্যেও সে কোনও বাড়ি ভাঙেনি। কাউকে আক্রমণও করেনি’, তিনি যোগ করেন।

পরে যন্ত্রণার উপশম পেতে সে স্থানীয় ভেলিয়ার নদীতে নেমে যায় জল খেতে।

তাকে জল থেকে উদ্ধার করতে আরও দুই হাতিকে পাঠায় বন বিভাগ। কিন্তু নিজের অবস্থান থেকে নড়েনি হাতিটি। এরপর ২৭ মে বিকেল চারটায় সে মারা যায়। পরে জঙ্গলের মধ্যে সমাধিস্থ করা হয় তাকে।

এনডিটিভি অবলম্বনে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...