✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

আইনজীবী উজ্জ্বলের বায়োপিকে রাজকুমারের সঙ্গে ওয়ামিকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-৩০, | ০৮:৪৬:১৮ |

ভুল চুক মাফ’ সিনেমায় অভিনয় করে দর্শকের মাঝে দারুণ সাড়া ফেলেছেন ওয়ামিকা গাব্বি। সেই সুবাদে এবার সুযোগ মিলেছে ভারতের আলোচিত আইনজীবী উজ্জ্বল নিকমের বায়োপিকে অভিনয়ের। সম্প্রতি প্রযোজক দীনেশ ভিজান এই বায়োপিকের ঘোষণা দিয়েছেন।

জানিয়েছেন, উজ্জ্বল নিকমের বায়োপিক পরিচালনার দায়িত্বে আছেন ‘পতাললোক’-খ্যাত পরিচালক অবিনাশ অরুণ। মূল চরিত্রে অভিনয় করছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা রাজকুমার রাও। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন ওয়ামিকা গাব্বি।

ভারতীয় সংবাদমাধ্যম ‘আজকাল’-এ খবরের পাশাপাশি আরও জানিয়েছেন, আগামী অক্টোবরে শুরু হবে বায়োপিকের নির্মাণ। সিনেমার নাম চূড়ান্ত না হলেও রাজকুমার রাও ও ওয়ামিকা গাব্বির অভিনয়ের বিষয়ে চুক্তি সম্পন্ন হয়েছে। তার পরিপ্রেক্ষিতে সেপ্টেম্বরে শুরু হচ্ছে অভিনয় ওয়ার্কশপ। যেখানে রাজকুমার ও ওয়ামিকা দুজনকেই নতুন লুকে দেখা যাবে, যাতে আদালতকেন্দ্রিক এই কাহিনি বাস্তবতার সঙ্গে মিশে যায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..