✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বাংলাদেশে ইপিজেড স্থাপন করতে চায় আমিরাত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১৩, | ০৯:৪০:০৯ |

বাংলাদেশে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনে আগ্রহের কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫ এর সম্মেলনস্থলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলাপকালে আমিরাতের বাণিজ্যমন্ত্রী ইপিজেড স্থাপনে তার ইচ্ছার কথা জানান।

পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বিষয়টি জানান। তিনি বলেন, প্রধান উপদেষ্টা নীতিগতভাবে আমিরাতের জন্য পৃথক ইপিজেড স্থাপনের ব্যাপারে সম্মত হয়েছেন।

প্রেস সচিব জানান, ইপিজেড নির্মিত হলে আমিরাতের বড় বড় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করবে। এর ফলে দেশে প্রচুর চাকরির সুযোগ তৈরি হবে।

তিনি আরও জানান, এদিন অধ্যাপক ইউনূস দুবাইয়ে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেন। প্রবাসীরা তাদের ভিসা জটিলতাসহ বিভিন্ন সমস্যা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..