✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

চাল ৪৯ টাকায়, ধান ৩৬ টাকায় কিনবে সরকার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-০৯, | ০৮:৪২:০৮ |

চলতি বছর ৪৯ টাকা কেজিতে বোরো চাল সংগ্রহ করবে সরকার। আর বোরো ধান ও গম সংগ্রহ করা হবে ৩৬ টাকা কেজি দরে। গত বছরের থেকে কেজিতে ৪ টাকা বেশি দিয়ে ধান-চাল সংগ্রহ করবে সরকার।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আজ বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে ধান-চালের দাম নির্ধারণ করা হয়।

সভা শেষে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, ৩৬ টাকা কেজি দরে সাড়ে ৩ লাখ টন বোরো ধান ও চাল ৪৯ টাকা কেজি দরে ১৪ লাখ টন চাল সংগ্রহ করা হবে।

আর ৩৬ টাকা দরে গম কেনা হবে। তবে কতটুকু কম সরকারিভাবে সংগ্রহ করা হবে, সেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি। ২৪ এপ্রিল থেকে বোরো ধান–চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

গত বছর বোরো মৌসুমে ৫ লাখ টন ধান, ১১ লাখ টন সেদ্ধ চাল, ১ লাখ টন আতপ চালসহ ১৭ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। প্রতি কেজি বোরো ধান ৩২ টাকা, সেদ্ধ চাল ৪৫ টাকা ও আতপ চাল ৪৪ টাকা দরে কেনে সরকার।

খাদ্য উপদেষ্টা বলেন, কৃষি মন্ত্রণালয় যে উৎপাদন খরচ দিয়েছে, তার সঙ্গে কৃষকের লাভ যুক্ত করে ধান-চালের দাম নির্ধারণ করা হয়েছে। হাওরে ধান কাটা শুরু হয়েছে। পয়লা বৈশাখ থেকে পুরোদমে শুরু হবে। ২৪ এপ্রিল থেকে সংগ্রহ অভিযান শুরু হবে। উত্তরবঙ্গে একটু দেরিতে শুরু হবে।

অর্থ উপদেষ্টা বলেন, ‘ধারাবাহিকভাবে বন্যা ও অতিবৃষ্টিতে ফসলের ক্ষতি হওয়া সত্ত্বেও সরকার কিন্তু সার ও চাল আমদানি করে মোটামুটি স্থিতিশীল। ধান-চাল সংগ্রহের টার্গেট আমাদের পরিপূর্ণ হয়েছে।’

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, লক্ষ্যমাত্রা যেটি নির্ধারণ করা হয়েছে, আশা করছি, তার থেকে বেশি উৎপাদন হবে। আগামীকাল বৃহস্পতিবার সুনামগঞ্জে ধান কাটার উৎসবে যাবেন বলে জানান কৃষি উপদেষ্টা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..