✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৪, | ১৪:৩১:৪৪ |

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা দলটির সামনে এবার তিন নম্বরে উঠে আসার সুযোগ তৈরি হয়েছে। ডারবান টেস্টে অস্ট্রেলিয়ার কাছে দক্ষিণ আফ্রিকা হারায় দুই দলের ব্যবধান কমেছে। পরের টেস্টেও অস্ট্রেলিয়া জিতলে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে তিনে উঠে আসতে পারে বাংলাদেশ।

বিডিক্রিকটাইমের প্রতিবেদনে বলা হয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রের শুরুতে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শীর্ষ পাঁচে থাকার লক্ষ্য জানিয়েছিলেন। প্রত্যাশার চেয়ে ভালো পারফরম্যান্সে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষ চারের মধ্যে রয়েছে বাংলাদেশ। এবার তিনে ওঠার সম্ভাবনাও তৈরি হয়েছে, যা ফাইনালে খেলার স্বপ্নকে আরও উজ্জ্বল করতে পারে।

এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা পাঁচটি এবং বাংলাদেশ ছয়টি টেস্ট খেলেছে। দুই দলই তিনটি করে ম্যাচ জিতেছে এবং দুটি করে ম্যাচ হেরেছে। তবে বাংলাদেশের একটি ম্যাচ ড্র হয়েছে, দক্ষিণ আফ্রিকার কোনো ম্যাচ ড্র হয়নি।

আগামী ১৮ অক্টোবর পোর্ট এলিজাবেথে শুরু হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার পরবর্তী টেস্ট। ওই ম্যাচ ড্র হলে দক্ষিণ আফ্রিকার পয়েন্টের হার কমে বাংলাদেশের সমান ৫৫.৫৬ শতাংশ হবে। আর অস্ট্রেলিয়া জিতলে দক্ষিণ আফ্রিকার পয়েন্টের হার নেমে আসবে ৫০ শতাংশে। সে ক্ষেত্রে বাংলাদেশ উঠে আসবে তৃতীয় স্থানে এবং দক্ষিণ আফ্রিকা নেমে যাবে চতুর্থ স্থানে।

টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতিটি জয়ের জন্য দলগুলো ১২ পয়েন্ট পায়। মোট অর্জিত পয়েন্ট ও খেলা ম্যাচের ভিত্তিতে শতকরা হিসাবে দলগুলোর অবস্থান নির্ধারণ করা হয়।

চক্রের শেষ দিকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্স দুই দলের অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে রয়েছে শীর্ষে থাকা অস্ট্রেলিয়া, দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড এবং পঞ্চম স্থানে থাকা ভারত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..