✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনায় নিজাম হাজারীর বড় ভাইয়ের মৃত্যু, খবর শুনে মায়ের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-২৪, | ১৮:০৬:২২ |

এবার করোনায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বড় ভাই জসিম উদ্দিন হাজারী (৫৮) মারা যান।

জসিম উদ্দিন হাজারী করোনায় আক্রান্ত হয়ে চারদিন আগে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। গতকাল থেকে তিনি আইসিইউতে ভর্তি ছিলেন।

ঢাকায় করোনায় বড় ছেলের মৃত্যুর সংবাদ সহ্য করতে না পেরে হৃদরোগে তার মা দিল আফরোজা বেগম মারা যান।

নিজাম উদ্দিন হাজারীর মা ও বড় ভাইয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জেলায় শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..