সর্বশেষ :
হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা টিকেটধারীদের জন্য ভিসা বন্ড বাতিল করল যুক্তরাষ্ট্র? ৫২ বছরের আক্ষেপ মেটালেন টুয়ানজেবে, চর্চায় কঙ্গোর রূপকথার নায়ক ফিফা কি খেলোয়াড়দের জীবন নিয়ে ঝুঁকি নিচ্ছে? বিশ্বকাপে স্বস্তি : ১৫ হাজার ডলারের বন্ড ছাড়াই দর্শকদের ভিসা দেবে যুক্তরাষ্ট্র ষষ্ঠ বিশ্বকাপ মিশন, ৪১ বছর বয়সেও ফুরিয়ে যাননি রোনালদো এবার কি হ্যারি কেইনে আলো জ্বলবে ফুটবল বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, তৃতীয় আর্জেন্টিনা একুয়েডরের স্বপ্নের সারথি মোইসেস কাইসেদো

‘বাধা দূর করে এগিয়ে যাবে বাংলাদেশ’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-১০, | ১৯:৩৫:০৪ |

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাসের কারণে বিরাট ধাক্কা লেগেছে, বাধা এসেছে। তবে আশা করি, বাধা দূর করে বাংলাদেশ এগিয়ে যাবে। বিশ্বব্যাপী যে সমস্যা, সমস্যাটাও দূর হবে।

রোববার প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান গ্রহণকালে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেছেন, অসুখ-বিসুখ হলে মানুষকে মনে সাহস রাখতে হবে। শুধু ডাক্তার বা ওষুধ দিয়েই ভালো হবে না, মনের জোর থেকে আত্মবিশ্বাস থেকেও অনেকটা সুস্থ হওয়া যায়। সেই সাথে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে নির্দেশনা দেয়া হয়েছে বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যেসকল নির্দেশনা দিয়েছে সকলকে সেটা মেনে চলতে হবে। মেনে চলতে পারলেই সুরক্ষিত থাকা যাবে।

তিনি বলেন, পরিস্কার-পরিচ্ছন্ন থাকা, নিজেকে সুরক্ষিত রাখা। কোন বড় জায়গায় এক সাথে না হওয়া এসব বিষয়ে খেয়াল রাখতে হবে। সংক্রামিত যাতে না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে।।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..