✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘ঈদ শপিং না করে গরীবদের সাহায্য করুন’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-০৯, | ১৯:২২:২৫ |

এবারের ঈদে দলীয় নেতাকর্মীদের শপিং না করে কেনাকাটার অর্থ গরীব অসহায় ও কর্মহীনদের মাঝে বিতরণ করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার সকালে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, এবার ঈদ এসেছে ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন বাস্তবতায় দেশ পার করছে সংকট কাল। এ পরিস্থিতিতে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঈদের শপিং না করে এর অর্থ অসহায়, দরিদ্র কর্মহীন জনগণের মাঝে বন্টনের আহ্বান জানাচ্ছি।এভাবেই আমরা এবারের ঈদ উদযাপন করতে চাই, চাই ত্যাগের মহিমায় নিজেদেরকে অসহায় জনগণের সাথে একাত্ম করতে। পাশাপাশি ঈদের কেনাকাটায় সংযম ও পরিমিতিবোধ বজায় রাখার জন্য বিত্তবান ও ধনাঢ্য ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানাচ্ছি। এছাড়াও
করোনাকালে পারিবারিক সহিংসতা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এ ধরনের সহিংসতা করোনা বিস্তারে সহায়ক হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি এক শ্রেণির মানুষ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে গুজব ছড়িয়ে যাচ্ছে। কোন ঘটনা না ঘটলেও তা রটানো হচ্ছে।এসকল গুজব ও অপপ্রচার ভাইরাসের চেয়েও ভয়ংকর।

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের
প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের সরকারের বিরুদ্ধে বিষোদগার না করে এ সংকটকালে মির্জা ফকরুল ও তাঁর দল বিএনপিকে জনগণের পাশে দাঁড়িয়ে করোনা প্রতিরোধে মানবিক দায়িত্ব পালনের আহবান জানান।

দেশবাসীকে স্বাস্থ্য বিধি মেনে ঘরে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের এই পরিস্থিতিতে কিছুতেই মনোবল হারালে চলবে না।

স্বাস্থ্য বিধি, সামাজিক দুরত্ব আমাদের আরও কঠোরভাবে মেনে চলতে হবে। আমাদের পাশ্ববর্তী দেশ ভারতের করোনা পরিস্থিতি আমাদের চেয়ও খারাপ। তারপরও তারা কিছু কিছু ক্ষেত্রে অর্থনৈতিক কর্মকান্ড চালিয়ে যাওয়ার জন্য লকডাউন শিথিল করেছে। আমেরিকার ৪৭টি অঙ্গরাজ্যে লকডাউন তুলে নিচ্ছে। স্পেন ইতালি যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ অর্থনীতির চাকা সচল রাখতে লকডাউন শিথিল করছে। জীবনের পাশাপাশি জীবিকার চাকাও সচল রাখতে হবে। এই কারণে সরকার কিছু কিছু সাধারণ ছুটি শিথিল করেছে। শপিংমল খোলার অনুমতি দিয়েছে। আমাদের অর্থনীতিতে উৎসব কেন্দ্রিক অর্থনীতির একটা প্রভাব আছে।
সরকার জনগণের উপর ছেড়ে দিয়েছে শপিংয়ে যাওয়ার বিষয়টি। কাউকে বাধ্য করেনি তবে সেক্ষেত্রে প্রশাসনের নজরদারি থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে। করোনা যোদ্ধাদের প্রতি ওবায়দুল কাদের বলেন আপনারা দেশ জাতির আশার আলো, সম্মুখ সারির যোদ্ধা,সাহসিকতার সাথে কাজ করুন,আপনাদের পরিবারের সুরক্ষায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পাশেই আছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..