সর্বশেষ :
হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা টিকেটধারীদের জন্য ভিসা বন্ড বাতিল করল যুক্তরাষ্ট্র? ৫২ বছরের আক্ষেপ মেটালেন টুয়ানজেবে, চর্চায় কঙ্গোর রূপকথার নায়ক ফিফা কি খেলোয়াড়দের জীবন নিয়ে ঝুঁকি নিচ্ছে? বিশ্বকাপে স্বস্তি : ১৫ হাজার ডলারের বন্ড ছাড়াই দর্শকদের ভিসা দেবে যুক্তরাষ্ট্র ষষ্ঠ বিশ্বকাপ মিশন, ৪১ বছর বয়সেও ফুরিয়ে যাননি রোনালদো এবার কি হ্যারি কেইনে আলো জ্বলবে ফুটবল বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, তৃতীয় আর্জেন্টিনা একুয়েডরের স্বপ্নের সারথি মোইসেস কাইসেদো

‘প্রস্তুত থাকুন, করোনা পরিস্থিতি আরও কঠিন হতে পারে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-০৭, | ১৮:৩৮:১৫ |

বৈশ্বিক মহামারী করোনার পরিস্থিতি আগামীতে আরও কঠিন হবার আশংকা রয়েছে জানিয়ে দলের সব নেতাকর্মীদের মানসিক প্রস্তুতি নিয়ে রাখার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বৃহস্পতিবার তার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে একথা বলেন।

কঠিন পরিস্থিতিতেও আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের পাশে আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এই দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জনগণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন যা দেশ-বিদেশে প্রশংসিত হচ্ছে।

দলের সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মী ও সংসদ সদস্যরা আওয়ামী লীগের পক্ষে সারাদেশে ৯০ লাখ ২৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা এবং নগদ ৮ কোটি ৬২ লাখ অর্থ সহায়তা দিয়েছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,এসব কর্মসূচি তৃণমূল পর্যন্ত অব্যাহত থাকবে।

এ সময় তিনি ২০০৮ সালের ৭ মে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দেশে ফেরা নিয়েওকথা বলেন।ওবায়দুল কাদের বলেন, ৭ মে আমাদের রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় দিন। ২০০৮ সালের এই দিনে চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্র থেকে শত বাধাবিপত্তি অতিক্রম করে দেশে ফিরে আসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিল তিনি যেন দেশে ফিরে না আসেন। কিন্তু বঙ্গবন্ধু কন্যা অসীম সাহসের সঙ্গে সব ষড়যন্ত্র মোকাবেলা করে ফিরে আসেন।

এর আগে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগনের মাঝে প্রতিনিধির মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী,উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..