সর্বশেষ :
হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা টিকেটধারীদের জন্য ভিসা বন্ড বাতিল করল যুক্তরাষ্ট্র? ৫২ বছরের আক্ষেপ মেটালেন টুয়ানজেবে, চর্চায় কঙ্গোর রূপকথার নায়ক ফিফা কি খেলোয়াড়দের জীবন নিয়ে ঝুঁকি নিচ্ছে? বিশ্বকাপে স্বস্তি : ১৫ হাজার ডলারের বন্ড ছাড়াই দর্শকদের ভিসা দেবে যুক্তরাষ্ট্র ষষ্ঠ বিশ্বকাপ মিশন, ৪১ বছর বয়সেও ফুরিয়ে যাননি রোনালদো এবার কি হ্যারি কেইনে আলো জ্বলবে ফুটবল বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, তৃতীয় আর্জেন্টিনা একুয়েডরের স্বপ্নের সারথি মোইসেস কাইসেদো

করোনাভাইরাস: বাংলাদেশকে ৩০ হাজার টেস্ট কিট দিলো ভারত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-০৬, | ১৭:৫১:১৫ |

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) প্রাদুর্ভাব মোকাবিলায় সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশকে ৩০ হাজার ‘আরটি-পিসিআর’ টেস্ট কিট দিয়েছে ভারত। ঢাকায় ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের কাছে টেস্টকিটগুলো হস্তান্তর করেন।

ঢাকায় ভারতীয় হাইকমিশন তাদের ফেসবুক পেজে বাংলাদেশকে টেস্টকিট হস্তান্তরের ছবি ও তথ্য প্রকাশ করে লিখেছে, ‘দুঃসময়ে পাশে থাকি, বন্ধু বলে যখন ডাকি’। করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে ভারতের জরুরি সহায়তার এটি তৃতীয় চালান।
এর আগে ভারত গত ২৬ এপ্রিল বাংলাদেশকে এক লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট এবং ৫০ হাজার জীবাণুমুক্ত সার্জিকাল ল্যাটেক্স গ্লাভস দিয়েছে। তারও আগে গত ২৫ মার্চ ভারত বাংলাদেশকে ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ১৫ হাজার হেড-কভার সমন্বিত জরুরি চিকিৎসা সহয়তার প্রথম চালান হস্তান্তর করে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..